রাজশাহীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর বাঘা উপজেলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২১

2026-07-21T16:27:44+00:00
2026-07-21T16:27:44+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
রাজশাহীর বাঘা উপজেলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আরিফপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও তাদের কোনো সাড়া পাননি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে একই বিছানায় স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।


তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজশাহী  স্বামী-স্ত্রীর  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: