হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই) বিকেল পৌনে

2026-07-21T21:11:07+00:00
2026-07-21T21:11:07+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বৃদ্ধের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী সাদিয়া ইসলাম জানান, কাজ শেষে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে অনেক মানুষ থাকলেও কেউ তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিচ্ছিল না। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের আইল্যান্ডে সজোরে ধাক্কা খান। এতে তিনি ছিটকে পড়ে মাথা ও মুখে গুরুতর আঘাত পান। পরে অন্যদের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের নাতনি সুরমা আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবারটি রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় বসবাস করে। আবুল কাশেম তার দাদা। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে নিজের বৃদ্ধা মাকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   হানিফ ফ্লাইওভার  মোটরসাইকেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: