এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমরাহ পালনকারীদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ

2026-07-21T17:19:22+00:00
2026-07-21T17:19:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
ওমরাহ পালনকারীদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এই ভিসার মাধ্যমে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং মোট সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, ভিসাটি ইস্যুর দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। সৌদি ভিশন-২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ভিসার লক্ষ্য হলো ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশ প্রক্রিয়া সহজ করা, সেবার মান উন্নত করা এবং তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করা।

নুসুক প্ল্যাটফর্মের সেবা প্যাকেজ বাধ্যতামূলক
এক বছর মেয়াদি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে যাত্রার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের পারমিট (অনুমতি) সংগ্রহ করাও বাধ্যতামূলক।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভেট) হয়ে যাবে। পরবর্তী সফরের আগে নির্ধারিত সব শর্ত পূরণ করলে এটি আবার সক্রিয় (রিঅ্যাক্টিভেট) করা হবে।


তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। অর্থাৎ ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সময়ে ভিসাটি সক্রিয় করা হবে না।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আশা, নতুন এই ব্যবস্থা ওমরাহ সফরের পরিকল্পনাকে আরও সহজ ও নমনীয় করবে। পাশাপাশি ডিজিটাল সেবার সমন্বয়ের মাধ্যমে ওমরাহ পালনকারীরা পুরো যাত্রাপথে আরও উন্নত ও নির্বিঘ্ন সেবা পাবেন।

সময়ের ‍আলো/এসএকে


  বিষয়:   এক বছর মেয়াদ  ওমরাহ  ভিসা চালু  সৌদি আরব  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: