‘তোমার আব্বু অসুস্থ’ বলে রাঙ্গুনিয়ায় কৌশলে শিশু অপহরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাত বছর বয়সী এক স্কুল ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের অভিযোগ।

2026-07-21T19:32:02+00:00
2026-07-21T19:37:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
‘তোমার আব্বু অসুস্থ’ বলে রাঙ্গুনিয়ায় কৌশলে শিশু অপহরণ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৭:৩৭ পিএম
ওয়াসিফা জান্নাত তাসকিন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাত বছর বয়সী এক স্কুল ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের অভিযোগ। নিখোঁজ শিশুটির নাম ওয়াসিফা জান্নাত তাসকিন। 

সোমবার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

শিশুটি সরফভাটা ইউনিয়নে পশ্চিম সরফভাটার হাফেজ মোহাম্মদ শরিফের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ারের মেয়ে এবং স্থানীয় ইমাম আযম আবু হানিফা (র.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

বাবা মোহাম্মদ দেলোয়ার জানান, স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল ওয়াসিফা। এ সময় তাদের বাড়ির সামনে আগে থেকেই একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল (যা আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে বলে তিনি দাবি করেন)। অটোরিকশায় থাকা ব্যক্তিরা ওয়াসিফাকে বলে, তোমার আব্বু অসুস্থ, তোমাকে নিতে এসেছি। এরপর তারা তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে দ্রুত কেটে পড়ে। গাড়িটিতে চালকসহ মোট তিনজন ব্যক্তি ছিল বলে তিনি জানান।


তিনি আরও বলেন, তারা আমার মেয়ের নাম জানত এবং আমার অসুস্থতার কথা বলেই তাকে নিয়ে গেছে। তাই আমার ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত অপহরণের ঘটনা। ঘটনার পরপরই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে নিখোঁজ ওয়াসিফার মা বলেন, সকালে আমার হাতে শেষ খাবার খেয়েই স্কুলে গিয়েছিল ওয়াসিফা। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। যদি কারও সঙ্গে বিরোধ থেকেও থাকে, তবে আমাদের ওপর প্রতিশোধ নিত— আমার নিষ্পাপ শিশুটিকে কেন নিয়ে গেল? আমি শুধু আমার মেয়েকে সুস্থ অবস্থায় ফেরত চাই।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আবছার জানান, ছুটি শেষে ওয়াসিফা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাড়ির পাশেই অবস্থান করা অটোরিকশা থেকে কয়েকজন ব্যক্তি বাবার অসুস্থতার কথা বলে তাকে ডেকে গাড়িতে তুলে নেয়। এ সময় ঘটনাস্থলে তার আরও দুই সহপাঠী উপস্থিত ছিল।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটিকে দ্রুত নিরাপদে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাঙ্গুনিয়া  চট্টগ্রাম  আব্বু  অসুস্থ  শিশু অপহরণ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: