ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার নিহত ওই সেনার পরিচয় প্রকাশ

2026-07-21T23:33:57+00:00
2026-07-21T23:33:57+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৩৩ পিএম 
সংগৃহীত ছবি

ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার নিহত ওই সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

নিহত সেনা সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টনের (৩০) বাড়ি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিলে।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উত্তর ইরাকের ইরবিল বিমানঘাঁটিতে গত রোববার একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ড্রোনটি নিষ্ক্রিয় করার সময় সুইন্টন নিহত হন।

মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সুইন্টনকে মরণোত্তর ‘ব্রোঞ্জ স্টার’, ‘পার্পল হার্ট’ এবং ‘কমব্যাট অ্যাকশন’ ব্যাজ প্রদান করা হবে। একই সঙ্গে তাকে পদোন্নতি দিয়ে স্টাফ সার্জেন্ট করা হবে।

আরও পড়ুন

নিহত সেনার স্ত্রী মিয়া গনজালেজ-সুইন্টন জানান, গত রোববার তাকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়। তাদের একটি ছোট মেয়ে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আমি কখনোই এই শোক কাটিয়ে উঠতে পারব না। তোমার তো বাড়ি ফেরার কথা ছিল। তুমি ফিরে এলে আমাদের কত পরিকল্পনা ছিল। আমার ভেতরটা ভেঙে যাচ্ছে।’

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ইরানি ড্রোন  মার্কিন সেনা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: