গাজায় ইসরায়েলি হামলা তীব্রতর, উদ্বেগ জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্র হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। সংস্থাটি বলছে, সাম্প্রতিক

2026-07-22T00:04:19+00:00
2026-07-22T00:04:19+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলা তীব্রতর, উদ্বেগ জানাল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:০৪ এএম 
উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয়। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্র হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। সংস্থাটি বলছে, সাম্প্রতিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।

Advertisement
ওএইচসিএইচআরের মুখপাত্র থামিন আল-খিতান বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের হামলা আরও জোরদার করেছে, এতে বহু ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন।


তিনি আরও বলেন, যুদ্ধবিরতি ঘোষণার নয় মাস পরও গাজায় ফিলিস্তিনিদের জন্য এখনো কোনো স্থান নিরাপদ নয়।

আল-খিতানের ভাষ্য, বেসামরিক নাগরিকদের হত্যা যুদ্ধাপরাধ এবং অন্যান্য সম্ভাব্য গুরুতর আন্তর্জাতিক অপরাধের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।

তিনি জানান, নিহতদের মধ্যে ৩৪ জনকে ইসরায়েল ঘোষিত ‘ইয়েলো লাইন’ থেকে অনেক দূরে হত্যা করা হয়েছে। এই ‘হলুদ রেখা’ বারবার পরিবর্তন করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনের জন্য স্থায়ী হুমকি তৈরি করছে।

সূত্র : আল-জাজিরা

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গাজা  ইসরায়েল  হামলা  জাতিসংঘ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: