শেষের পথে সুহানার সিনেমা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

‘কিং’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলিউড তারকা শাহরুখকন্যা সুহানার। মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। একের পর এক সিনেমাটির

2026-07-22T03:14:18+00:00
2026-07-22T03:14:18+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
শেষের পথে সুহানার সিনেমা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:১৪ এএম 
‘কিং’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলিউড তারকা শাহরুখকন্যা সুহানার। সংগৃহীত ছবি
‘কিং’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলিউড তারকা শাহরুখকন্যা সুহানার। মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। একের পর এক সিনেমাটির নতুন খবর অনুরাগীদের উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছে। এবার শোনা যাচ্ছে, সিনেমার শুটিং প্রায় শেষ। বাকি শুধু বিদেশের অংশের শুটিং। এর এডিটিং সম্পন্ন করে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগস্টেই শুরু হতে পারে সিনেমাটির শেষ দফার শুটিং। যদিও এখনও পর্যন্ত বিদেশে কোনো শুটিং লোকেশন ঠিক হয়নি। বর্তমানে সিনেমাটির একটি বিশেষ টিম আমেরিকায় শুটিং স্পট ঘুরে দেখছে। এরপর দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেও জায়গা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে টিমের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী মাসেই বিদেশে উড়ে যাবে ‘কিং’-এর টিম।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বিদেশ ছাড়া ছবির আর কোনো বড় শুটিং বাকি নেই। আপাতত লোকেশন, অনুমতি এবং শুটিং-সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছে তারা। লোকেশন চূড়ান্ত হলেই শুরু হবে শেষ দফার কাজ।

গত বছরের ২ নভেম্বর, নিজের জন্মদিনেই ‘কিং’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন শাহরুখ। সম্পূর্ণ অন্যরকম লুকে ধরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল সিনেমার থিম মিউজিক এবং তার সংলাপ। মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয় সমাজমাধ্যমে। তারপর থেকেই সিনেমাটি ঘিরে প্রত্যাশা ক্রমশ বেড়েই চলেছে।


রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। শোনা যাচ্ছে, সিনেমাতে নাকি শাহরুখকে অপরাধজগতের এক অভিজ্ঞ ঘাতকের চরিত্রে দেখা যাবে। সুহানা অভিনয় করছেন তার শিষ্যের ভূমিকায়, যিনি বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। 

‘কিং’-এ শাহরুখ ও সুহানার পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা এবং রাঘব জুয়াল। বাংলা থেকে এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। সব মিলিয়ে মুক্তির আগেই ‘কিং’ যে আগামী বছরের অন্যতম প্রতীক্ষিত হতে চলেছে, তা বলাই বাহুল্য।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   সুহানা  সিনেমা  বলিউড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: