ভারত সিরিজ নিয়ে আশাবাদী সরকার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ-ভারতের সিরিজ হওয়ার কথা ছিল গত বছর। তবে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনিশ্চয়তায় পড়ে যায় ভারতের বাংলাদেশ সফর। এরপর

2026-07-22T04:07:17+00:00
2026-07-22T04:07:17+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভারত সিরিজ নিয়ে আশাবাদী সরকার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:০৭ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারতের সিরিজ হওয়ার কথা ছিল গত বছর। তবে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনিশ্চয়তায় পড়ে যায় ভারতের বাংলাদেশ সফর। এরপর সফরটি পিছিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। মূলত এই সিরিজটি ২০২৫ সালে হওয়ার কথা ছিল।

সাম্প্রতিক সফরটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এবার এই সফর ঘিরে কিছু পরিকল্পনা দেখা গেছে। সম্প্রচারস্বত্ব বিক্রির উদ্যোগ এবং ভারতের শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তনের পর আবারও আলোচনায় এসেছে বিষয়টি। মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কথা বলেছেন এ বিষয়ে।

শেরেবাংলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি ক্রিকেট টুর্নামেন্ট দেখতে এসে তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের জন্য মর্যাদার একটি ক্ষেত্র, আর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশেরও শক্ত অবস্থান রয়েছে। আমরা ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবাই সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে। 


প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশে এলে অতীতে ঘটে যাওয়া একটি ছোট ঘটনার কারণে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি আমরা অতিক্রম করতে পারব বলে মনে করি। আশা করি, ক্রীড়া কূটনীতি, পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ভারত  সিরিজ  আশাবাদী  সরকার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: