বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ডারউইন ও ম্যাকাইতে অনুষ্ঠেয় এই

2026-07-22T04:09:31+00:00
2026-07-22T04:09:31+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:০৯ এএম 
সংগৃহীত ছবি
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ডারউইন ও ম্যাকাইতে অনুষ্ঠেয় এই সিরিজের জন্য মঙ্গলবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পূর্ণশক্তির এই স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট। স্কোয়াডের একমাত্র স্পেশালিস্ট স্পিনার লায়ন সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৫ সালের ডিসেম্বরে। 

অ্যাডিলেড ওভালে অ্যাশেজের ম্যাচে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে, সেই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে দীর্ঘ দিন ছিলেন মাঠের বাইরে। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে টিকে গেছেন জেইক ওয়েদেরল্ড। তবে অ্যাশেজে ১০ ইনিংসে মাত্র একটি ফিফটি করা ওপেনারের জন্য বাংলাদেশ সিরিজ হবে একটি পরীক্ষা। ভালো করতে না পারলে হারাতে হতে পারে জায়গা।

অ্যাশেজে কিছুটা সম্ভাবনার যে ঝলক দেখিয়েছেন ওয়েদেরল্ড, সেটিই সামনে ভালোভাবে দেখতে চান প্রধান নির্বাচক, ‘ওই (অ্যাশেজ) সিরিজে এমন কিছু মুহূর্ত ছিল যেখানে জেইক এবং ট্র্যাভিসের সম্মিলিত প্রচেষ্টা এবং দল হিসেবে তাদের খেলাটা আমাদের ভালো লেগেছিল। 

সেই সঙ্গে ব্যক্তিগতভাবেও জেইক যখন তার সেরা ফর্মে ছিল, তখন তাকেও ওই সিরিজে দারুণ লাগছিল। তাই আশা করি, আগের থেকে আমরা তার উন্নতি দেখতে পাব এবং টেস্ট পর্যায়ে সাফল্য পেতে কী প্রয়োজন, সে সম্পর্কে একটি ধারণা তৈরি হবে।’ 


দলে ফেরা বাকি দুই পেসার, অধিনায়ক কামিন্স ও হ্যাজলউড এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সর্বশেষ আইপিএলের পর। তাদের সঙ্গে স্কোয়াডে আছেন আরেক বাঁহাতি তারকা পেসার প্যাট কামিন্স।

তারকা-সমৃদ্ধ এই পেস আক্রমণের ব্যাক আপ হিসেবে আছেন স্কট বোল্যান্ড। আছেন দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বিউ ওয়েবস্টার। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   বাংলাদেশ  বিপক্ষে  অস্ট্রেলিয়া  দল ঘোষণা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: