এআই নিয়ে প্রথমবারের মতো আলোচনায় বসছে চীন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি ও এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। বৈশ্বিক

2026-07-22T09:08:38+00:00
2026-07-22T09:12:24+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এআই নিয়ে প্রথমবারের মতো আলোচনায় বসছে চীন-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৯:১২ এএম
ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি ও এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। বৈশ্বিক এআই প্রতিযোগিতার মধ্যে দুই দেশের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে এআই বিষয়ক উচ্চপর্যায়ের এই সংলাপ অনুষ্ঠিত হতে পারে। 

সম্ভাব্য সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের আগেই বৈঠকটি হওয়ার কথা। তবে সময়, স্থান ও অংশগ্রহণকারীদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। 

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিতে পারেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বৈঠকে উন্নত এআই মডেলের নিরাপত্তা, সামরিক কাজে এর ব্যবহার, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলার ঝুঁকি এবং মেধাস্বত্ব সুরক্ষার মতো বিষয় গুরুত্ব পাবে।

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট অভিযোগ করেন, অনেক চীনা এআই মডেলে যুক্তরাষ্ট্রের কিছু মডেলের প্রতিলিপি পাওয়া গেছে, যা মেধাস্বত্ব লঙ্ঘনের আশঙ্কা তৈরি করছে। 

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজরদারি করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে বলেও তিনি জানান।

বিশ্লেষকদের মতে, চীন এই বৈঠকে রাজনৈতিক বিতর্কের বদলে প্রযুক্তিগত সহযোগিতা ও বাস্তবসম্মত সমাধানের ওপর জোর দিতে চায়। 

তারা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এআই নীতি, উন্নত মডেল বাস্তবায়নের করার নীতিমালা এবং সম্ভাব্য নতুন বিধিনিষেধ সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে আগ্রহী।

মে মাসে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত এল, যার ফলে বড় কোনো সমাধান না এলেও উন্নত এআই মডেলের সংজ্ঞা, নিরাপত্তা মানদণ্ড এবং ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরিতে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।


সূত্র: রয়টার্স


সময়ের আলো/এমকে/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: