‘ওপেনএআইয়ের মডেল স্বয়ংক্রিয়ভাবে আরেকটি কোম্পানি হ্যাক করেছে’

আন্তর্জাতিক ডেস্ক

প্রযুক্তি

নিয়ন্ত্রিত পরীক্ষা চলাকালে নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্বয়ংক্রিয়ভাবে বাইরের ইন্টারনেটে প্রবেশ করে অন্য একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে

2026-07-22T10:23:23+00:00
2026-07-22T10:23:23+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রযুক্তি
‘ওপেনএআইয়ের মডেল স্বয়ংক্রিয়ভাবে আরেকটি কোম্পানি হ্যাক করেছে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:২৩ এএম 
ছবি : সংগৃহীত
নিয়ন্ত্রিত পরীক্ষা চলাকালে নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্বয়ংক্রিয়ভাবে বাইরের ইন্টারনেটে প্রবেশ করে অন্য একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের দুটি সর্বাধুনিক এআই মডেল। নজিরবিহীন এই ঘটনায় প্রযুক্তিশিল্প ও বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ সাইবার সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে একটি অনুশীলনের সময় এই নজিরবিহীন সাইবার ঘটনাটি ঘটে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সম্প্রতি উন্মুক্ত করা ‘জিপিটি ৫.৬ সোলে’ এবং উন্মুক্ত না হওয়া আরও শক্তিশালী একটি এআই মডেলের সমন্বয়ে গঠিত একটি ‘অটোনমাস এজেন্ট’ (স্বয়ংক্রিয় ব্যবস্থা) নির্ধারিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এরপর এজেন্টটি সংগৃহীত লগইন তথ্য ব্যবহার করে এবং একটি অজানা নিরাপত্তা ত্রুটি (সিকিউরিটি ফ্ল) কাজে লাগিয়ে উন্মুক্ত এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এর সার্ভারে অনুপ্রবেশ করে। ওপেনএআই জানায়, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য এআই মডেলটি চরম ও অপ্রাক্কলিত পন্থা অবলম্বন করেছিল।

হাগিং ফেসের সহ-প্রতিষ্ঠাতা ক্লেমেন্ট ডেল্যাঙ্গু এক প্রতিক্রিয়ায় জানান, হামলাটি কোনো প্রথম সারির এআই ল্যাব থেকেই ঘটেছে বলে তারা সন্দেহ করেছিলেন। তবে ওপেনএআই-এর কোনো ক্ষতিকারক উদ্দেশ্য ছিল না বলে বিশ্বাস করেন তিনি।

ঘটনাটিকে বিস্ময়কর উল্লেখ করে ডেল্যাঙ্গু বলেন, পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে (অটোনমাসলি) ঘটেছে— ভাবলেই চোখ কপালে ওঠে! এটি কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাসে নিজের ধরনের প্রথম ঘটনা হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের টেক্সাসের ডেমোক্র্যাট সদস্য গ্রেগ কাসার এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কোনো কার্যকর নিয়মনীতি ছাড়াই এআই অত্যন্ত দ্রুত গতিতে বিকশিত হচ্ছে। তিনি অবিলম্বে বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা প্রকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার দাবি জানান।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  এআই  ওপনেএআই 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: