প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত করতে ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ গঠনের ঘোষণা মোদীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিভিন্ন প্রতিযোগিতামূলক ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৩ জুলাই)

2026-07-23T10:32:20+00:00
2026-07-23T10:32:20+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত করতে ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ গঠনের ঘোষণা মোদীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৩২ এএম 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি : সংগৃহীত
বিভিন্ন প্রতিযোগিতামূলক ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি জানান, এসব ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা যারা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

শিক্ষার্থীদের কল্যাণ ও স্বার্থ সুরক্ষাই সরকারের মূল অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী লেখেন, আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না! প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক পদক্ষেপগুলোরই অংশ।

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  আন্দোলন  নিট  পরীক্ষা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: