প্রাইভেটকার চালকের ঘুষিতে ইজিবাইকচালকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে বলে

2026-07-23T14:34:04+00:00
2026-07-23T14:34:04+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
প্রাইভেটকার চালকের ঘুষিতে ইজিবাইকচালকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৩৪ পিএম 
প্রাইভেটকার চালকের ঘুষিতে ইজিবাইকচালকের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালক নাদিমকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় বসবাস করতেন এবং জীবিকার তাগিদে নিয়মিত ইজিবাইক চালাতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার সময় রফিকুল ইসলাম ইজিবাইক নিয়ে রায়হান সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকারচালক নাদিম তাকে কিল-ঘুষি মারেন। এতে রফিকুল ইসলামের নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে চিটাগাং রোড শিমরাইল এলাকার রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ জানান, অভিযুক্ত নাদিম তাদের স্ট্যান্ডের একজন চালক। তার বাড়ি আদমজী বিহারী কলোনি এলাকায়। ঘটনার পর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   প্রাইভেটকার চালক  ঘুষি  ইজিবাইকচালকের মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: