শিক্ষামন্ত্রীকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : নরেন্দ্র মোদিকে অরবিন্দ কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ (দ্রুত বিচার আদালত) গঠনের ঘোষণাকে অর্থহীন ও মূল সমস্যা থেকে

2026-07-23T15:43:20+00:00
2026-07-23T16:04:01+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষামন্ত্রীকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : নরেন্দ্র মোদিকে অরবিন্দ কেজরিওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৪:০৪ পিএম
আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ (দ্রুত বিচার আদালত) গঠনের ঘোষণাকে অর্থহীন ও মূল সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে আখ্যা দিয়েছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি স্পষ্ট জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের মূল দাবি আদালতের আশ্বাস নয়, বরং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া প্রধানমন্ত্রীর পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন যে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির জন্য দ্রুত বিচার আদালত গঠন করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী, শিক্ষার্থীরা তো আপনার কাছে কখনো এই দাবি জানায়ইনি।

দেশের বিচার ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ভারতে ইতিমধ্যে একাধিক বিষয়ের ওপর ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে। ধর্ষণ কিংবা পকসো মামলার বিচারের জন্যও তো বিশেষ আদালত রয়েছে, কিন্তু সেখানেও কি বিচারে দেরি হচ্ছে না? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ফাস্ট ট্র্যাক কোর্টে সাধারণ আদালতের চেয়েও বেশি সময় লেগে যায়।

প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে তিনি আরও বলেন, মনে হচ্ছে আপনি এখনও শিক্ষামন্ত্রীকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে তরুণ শিক্ষার্থীরা রাজপথে নেমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের সুনির্দিষ্ট দাবি জানাচ্ছে, আপনি আপনার ঘোষণায় সেই বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ভারত  ককরোচ জনতা পার্টি  আন্দোলন  নিট  পরীক্ষা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: