আন্দোলন ছড়িয়ে পড়ার শঙ্কায় মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাজধানী দিল্লিতে চলমান আন্দোলন ছড়িয়ে পড়ার শঙ্কায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মানুষের জড়ো হওয়া বা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

2026-07-23T16:39:55+00:00
2026-07-23T16:39:55+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আন্দোলন ছড়িয়ে পড়ার শঙ্কায় মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৩৯ পিএম 
মুম্বাইয়ে ছাত্র-আন্দোলন। সংগৃহীত ছবি
রাজধানী দিল্লিতে চলমান আন্দোলন ছড়িয়ে পড়ার শঙ্কায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মানুষের জড়ো হওয়া বা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকেই এটি কার্যকর হয়েছে। আর এ নিষেধাজ্ঞার কারণে ৬ আগস্ট পর্যন্ত কোনো অনুমতি ছাড়া মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না।    

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লির আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে আন্দোলন করায় মুম্বাইয়ে ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করা হয়েছে।  

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। 


এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে ও এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।  

ফেসবুকে মোদি লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   আন্দোলন  মুম্বাই  ভারত  সমাবেশ  নিষেধাজ্ঞা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: