পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি

আইন-আদালত

পিরোজপুরে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের দায়ে তন্ময় মিস্ত্রি নামে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে

2026-07-23T21:35:43+00:00
2026-07-23T21:37:56+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আইন-আদালত
পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৩৫ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৯:৩৭ পিএম
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পিরোজপুর। ছবি : সংগৃহীত
পিরোজপুরে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের দায়ে তন্ময় মিস্ত্রি নামে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামি তন্ময় জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের বাসিন্দা।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে নিজ বাড়ি থেকে অঙ্ক প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল কিশোরী। পথিমধ্যে সকাল ৯টার দিকে আসামি তন্ময় মিস্ত্রীর বাড়ির দক্ষিণ পাশের পাকা রাস্তায় পৌঁছালে, তন্ময় তার সঙ্গে কথা বলার ছলে কাছাকাছি আসে। একপর্যায়ে তার মুখ চেপে ধরে অমল মিস্ত্রীর বসতঘরের পূর্ব পাশে একটি রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।

পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শওকত হোসেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   পিরোজপুর  কিশোরী  ধর্ষণ  মামলা  আসামি  যাবজ্জীবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: