‘রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে’

জামালপুর প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ওজাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপনাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার

2026-07-23T22:00:51+00:00
2026-07-23T22:02:03+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
রাজনীতি
‘রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে’
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ১০:০২ পিএম
বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি : সময়ের আলো
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই তাকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ‘জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আবার তিনি নিজে পদত্যাগ করবেন না, তাকে বিএনপির চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হচ্ছে- এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার, শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।’


তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।’

এ পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদর উপজেলার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো.শামীম প্রমুখ।

সময়ের আলো/মহু



  বিষয়:   রাষ্ট্রপতি  গ্রেফতার  বিচার  জামালপুর  এনসিপি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: