ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয় : শচীন টেন্ডুলকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি দীর্ঘ পোস্টে সবাইকে এমন একটি সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যেখানে

2026-07-23T22:19:56+00:00
2026-07-23T22:53:36+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয় : শচীন টেন্ডুলকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:১৯ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ১০:৫৩ পিএম
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ছবি : এনডিটিভি
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি দীর্ঘ পোস্টে সবাইকে এমন একটি সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যেখানে শিক্ষার্থীদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হবে। 

নয়াদিল্লির যন্তর-মন্তরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই শচীনের এই মন্তব্য এসেছে। সাবেক ভারতীয় ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, যাকে অনেকেই সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে মনে করেন, বলেন— যখন শিক্ষার্থীরা মনে করেন তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল তারা পাননি, তখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না তৈরি হয়।

শচীন টেন্ডুলকার এক্সে লেখেন, আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। তিনি অনেক তরুণ শিক্ষার্থীর পরামর্শদাতা ও পথপ্রদর্শক ছিলেন। ছোটবেলা থেকেই তিনি আমাকে একটি শিক্ষা দিয়েছিলেন— ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। কখনো শর্টকাটের পথ বেছে নিও না। 

তিনি আরও বলেন, সমাজের প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো একটি সংস্কৃতি তৈরি করা। যে সমাজ ফলাফলকে পরিশ্রমের চেয়ে বেশি গুরুত্ব দেয়, সেখানে যোগ্যতার বদলে শর্টকাটের প্রবণতা তৈরি হয়। আজ যখন শিক্ষার্থীরা মনে করছেন তাদের পরিশ্রমের মূল্যায়ন হয়নি, তখন তাদের হতাশ হওয়া স্বাভাবিক। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে তারা আর কখনো এমন অনুভব না করে। 

শচীন আরও লেখেন, তরুণ ভারত স্বপ্ন ও শক্তিতে ভরপুর। তারাই আমাদের সাফল্যের চালিকাশক্তি। সমাজ হিসেবে আমাদের সবার— অভিভাবক, শিক্ষক, বন্ধু, আত্মীয়, স্কুল এবং প্রশাসকদের বড় দায়িত্ব রয়েছে। আমাদের প্রত্যেকের আলাদা ভূমিকা আছে, যাতে তরুণরা উৎসাহিত ও উদ্যমী থাকে। 


তিনি বলেন, আমাদের এমন একটি সংস্কৃতি তৈরি করতে হবে যেখানে পরিশ্রমের পুরস্কার থাকবে, সততাকে উৎসাহ দেওয়া হবে এবং যোগ্যতার জয় হবে। আমি নিশ্চিত, আমরা সবাই মিলে এমন সমাধান খুঁজে পাব, যা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে এবং তাদের স্বপ্নকে সুরক্ষিত রাখবে। জয় হিন্দ!

নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে দিল্লিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা পরীক্ষাব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে জবাবদিহি ও সংস্কারের দাবি জানাচ্ছেন। যন্তর-মন্তরের এই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সমর্থকরা অংশ নিয়েছেন।

এর আগে অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রাও ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পক্ষে মত প্রকাশ করেছিলেন।

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিন্দ্রা লেখেন, আমি নিজেকে কখনো রাজনৈতিক মানুষ হিসেবে বিবেচনা করিনি। কিন্তু আমি বিশ্বাস করি, কিছু বিষয় আমাদের সবার সঙ্গে সম্পর্কিত— আমাদের অবস্থান যাই হোক না কেন। শিক্ষা তার মধ্যে অন্যতম। 

তিনি আরও বলেন, একটি দেশের মূল্যায়ন শুধু তার অর্থনীতি বা সাফল্য দিয়ে হয় না, বরং তরুণদের জন্য সে কী ধরনের সুযোগ তৈরি করছে, তার মাধ্যমেও হয়। এমন একটি শিক্ষা ব্যবস্থা, যা আস্থা তৈরি করে, যোগ্যতার মূল্য দেয় এবং কৌতূহলকে উৎসাহিত করে— তা একটি দেশের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। 

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   শচীন টেন্ডুলকার  ভারত  ককরোচ আন্দোলন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: