দেশের মাত্র ১৫ জনের সম্পদ ৫০ কোটির বেশি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা মাত্র ১৫ জন। বৃহস্পতিবার (২৩

2026-07-23T23:51:51+00:00
2026-07-23T23:51:51+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
দেশের মাত্র ১৫ জনের সম্পদ ৫০ কোটির বেশি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৫১ পিএম 
বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত ছবি
চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা মাত্র ১৫ জন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন সূত্রে, গেল বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে আসলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।


এছাড়া ব্যাংক একাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের একাউন্ট সংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।

এতে দেখা যায়, তিন মাসের ব্যবধানে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন। গেল ডিসেম্বর শেষে এই ধরনের ব্যক্তি একাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  ধনী  সম্পদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: