নেপালের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

চতুর্থ ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম

2026-07-24T05:40:09+00:00
2026-07-24T05:40:09+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
খেলা
নেপালের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:৪০ এএম 
ছবি : সংগৃহীত
চতুর্থ ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচ জিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে সফরকারী নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমাল তারা। আর এতে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুদলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধের খেলা শেষে ১২-১১ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। ​দ্বিতীয়ার্ধেও বজায় থাকে এই উত্তাপ। এক পর্যায়ে ১৭-১৭ পয়েন্টে সমতা আনে দুদল। ম্যাচ যখন যেকোনো দিকে মোড় নিতে পারে, ঠিক তখনই দারুণ এক সুপার রেইড করে ৩ পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের মেবি চাকমা। এরপর দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশকে অলআউট করে ৫ পয়েন্টের ব্যবধানে চালকের আসনে বসে পড়ে নেপাল।

নির্ধারিত সময়ে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি, ফলে ২৫-২১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা। ম্যাচ হারলেও দিন শেষে ট্রফি হাতে হাসিমুখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। ম্যাচসেরা নির্বাচিত হন নেপাল দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী। আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআইজি উসমান গনি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং বিদায়ি সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।

সময়ের আলো/আআ


  বিষয়:   নেপাল  সিরিজ  বাংলাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: