কাসেমিরোকে সই করিয়ে বিপদে ইন্টার মিয়ামি

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়ানোর পরই নতুন বিতর্কে জড়িয়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। দলবদলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে

2026-07-23T20:54:14+00:00
2026-07-23T20:54:14+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
কাসেমিরোকে সই করিয়ে বিপদে ইন্টার মিয়ামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়ানোর পরই নতুন বিতর্কে জড়িয়েছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। দলবদলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মেজর লিগ সকার (এমএলএস)।

কাসেমিরোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তদন্তের ঘোষণা দেয় এমএলএস। অভিযোগ করেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তাদের দাবি, লিগের নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সঙ্গে আলোচনা শুরু করেছিল ইন্টার মায়ামি।

এমএলএসে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে 'ডিসকভারি রাইট' নামে একটি বিশেষ নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব নির্দিষ্ট বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আলোচনার অগ্রাধিকার সংরক্ষণ করতে পারে। ওই অধিকার কার্যকর থাকলে অন্য কোনো ক্লাব আগে সেই অধিকার নিজেদের কাছে না নিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করতে পারে না। কাসেমিরোর ক্ষেত্রে এই নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, সেটিই এখন তদন্ত করে দেখছে এমএলএস।

এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, 'ইন্টার মায়ামির বিরুদ্ধে নিয়মবহির্ভূত যোগাযোগ (ট্যাম্পারিং) সংক্রান্ত অভিযোগ আমরা পর্যালোচনা করছি। প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।'


তবে তদন্ত চলমান থাকলেও ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি 'ডিসকভারি প্রায়োরিটি' নিয়ে ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে এমএলএস। তদন্ত শেষ হওয়ার পর সেই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে।

এদিকে ইন্টার মায়ামি ইতোমধ্যেই কাসেমিরোকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ২০২৭ সালের মে পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিতে আরও দুই মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

তবে কাসেমিরোর মাঠে নামতে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রে খেলার জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট পাওয়ার পরই তিনি ইন্টার মায়ামির হয়ে খেলতে পারবেন। পাশাপাশি এমএলএসের নিয়ম অনুযায়ী, ক্লাবটির তিনটি ডিজাইনেটেড প্লেয়ারের কোটাও ইতোমধ্যে পূর্ণ। ফলে কাসেমিরোকে কীভাবে নিবন্ধন করানো হবে, সেটিও এখন দেখার বিষয়।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   কাসেমিরো  ইন্টার মিয়ামি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: