ইপিএলে পা রাখছেন ধনকুবের জেফ বেজোস

ক্রীড়া ডেস্ক

খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এফসিতে বড় অঙ্কের বিনিয়োগের পথে হাঁটছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ক্লাবটির ৩০ শতাংশ মালিকানা কিনতে

2026-07-23T22:18:48+00:00
2026-07-23T22:18:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
খেলা
ইপিএলে পা রাখছেন ধনকুবের জেফ বেজোস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এফসিতে বড় অঙ্কের বিনিয়োগের পথে হাঁটছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ক্লাবটির ৩০ শতাংশ মালিকানা কিনতে একটি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবের।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক সহ-মালিক অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)-এর কাছে প্রায় ১ দশমিক ৩৫ বিলিয়ন পাউন্ড (প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে। ওই কনসোর্টিয়ামেই যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন জেফ বেজোস।

চুক্তিটি সম্পন্ন হলে লিভারপুলের আনুমানিক বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার। এতে ক্লাবটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ মূল্যমানের ক্রীড়া ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হবে। একই সঙ্গে ২০২৪ সালে স্যার জিম র‍্যাটক্লিফের ম্যানচেস্টার ইউনাইটেডের ৩০ শতাংশ শেয়ার কেনার মূল্যমানকেও ছাড়িয়ে যাবে।


এর আগে খেলাধুলার জগতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিলেন বেজোস। যুক্তরাষ্ট্রের সিয়াটল সিহকস ও ওয়াশিংটন কমান্ডারস-এর মালিকানা কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

তবে এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের মালিকানায় অংশ নেওয়ার আগ্রহ দেখালেন তিনি। বিশ্বজুড়ে ক্রীড়া ক্লাবে ধনকুবেরদের বিনিয়োগের যে প্রবণতা তৈরি হয়েছে, বেজোসের এই উদ্যোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে ফেনওয়ে স্পোর্টস গ্রুপের এক মুখপাত্র জানিয়েছেন, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম লিভারপুলে কৌশলগত বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তবে ওই কনসোর্টিয়ামে জেফ বেজোস যুক্ত আছেন কি না, সে বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত বা অস্বীকার করেননি।

অন্যদিকে, বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যামাজন।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   জেফ বেজোস  ইপিএল  লিভারপুল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: