ওয়ানডে ও টেস্টে আফগানিস্তানের নেতৃত্বে রহমত শাহ

ক্রীড়া ডেস্ক

খেলা

আফগানিস্তান ক্রিকেট দলে হাশমতুল্লাহ শহীদিকে সরিয়ে ওয়ানডে ও টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার রহমত শাহকে।বুধবার (২২ জুলাই)

2026-07-23T20:23:43+00:00
2026-07-23T20:25:50+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শহীদির বিদায়
ওয়ানডে ও টেস্টে আফগানিস্তানের নেতৃত্বে রহমত শাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৮:২৫ পিএম
দীর্ঘদিন ধরেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন রহমত শাহ। ছবি : সংগৃহীত
আফগানিস্তান ক্রিকেট দলে হাশমতুল্লাহ শহীদিকে সরিয়ে ওয়ানডে ও টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার রহমত শাহকে।

বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে দুই সংস্করণের জন্য রহমত শাহর নাম ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ওয়ানডে অধিনায়কের পদ ছাড়ার একদিন পর টেস্ট দলের দায়িত্ব থেকেও শহীদিকে অব্যাহতি দেয় বোর্ড।

দীর্ঘদিন ধরেই দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন রহমত শাহ। টেস্ট ও ওয়ানডে— দুই সংস্করণেই আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় তার পদোন্নতিকে স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবে দেখছে এসিবি।

একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে নতুন সহ-অধিনায়ক করা হয়েছে।


আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে রহমত শাহর নতুন অধ্যায় শুরু হবে।

২০২২ সালে আসগর আফগানের বিদায়ের পর ওয়ানডে দলের নেতৃত্ব পান হাশমতুল্লাহ শহীদি। তার অধীনে ৫৫টি ওয়ানডের মধ্যে ২৭টিতে জয় পায় আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ চমক দেখায় দলটি।

এ ছাড়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়েও আলোচনায় আসে আফগানিস্তান। তবে টেস্ট ক্রিকেটে শহীদির নেতৃত্বে সাত ম্যাচে দল জিতেছে মাত্র একটিতে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আফগানিস্তান ক্রিকেট  হাশমতুল্লাহ শহিদি  রহমত শাহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: