এমপি নজরুলের অনৈতিক কাণ্ডে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে

2026-07-24T09:42:22+00:00
2026-07-24T09:42:22+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
এমপি নজরুলের অনৈতিক কাণ্ডে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৪২ এএম 
দুধ দিয়ে গোসল করছেন জামায়াত নেতা মো. দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছেন স্থানীয় জামায়াত নেতা মো. দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ী গ্রামের ‘দিবাসীর মোড়’ এলাকায় ঘটনাটি ঘটে।  

হরিণাগাড়ী গ্রামের বাসিন্দা মো. মুনসুর সরদারের ছেলে মো. দেলোয়ার হোসেন জামায়াতে ইসলামীর নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল (অর্থ) সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। এলাকায় দলের একজন সক্রিয় ও নিবেদিত প্রাণ কর্মী হিসেবে তার পরিচিতি ছিল। তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পক্ষে নির্বাচনের সময় মাঠে কঠোর পরিশ্রম করেছেন।


দুধ দিয়ে গোসলের বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, আমি এই দলটির একজন সক্রিয় কর্মী ছিলাম। কিন্তু সাতক্ষীরা-৪ আসনের রাজনৈতিক নেতার অনৈতিক কর্মকাণ্ডের কারণে চরম হতাশ ও মর্মাহত হয়েছি। তাই দল ছেড়ে দিচ্ছি। ভবিষ্যতে আমি আর কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত হব না বা কোনো দলকে সমর্থন করব না। এটি নিশ্চিত করতেই আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে মুক্ত করলাম।

এলাকাবাসী জানান, এমপি গাজী নজরুল ইসলাম যে অনৈতিক কাজ এবং অপকর্মের সঙ্গে লিপ্ত হয়েছেন এটা প্রমাণিত হয়ে দল ইতোমধ্যে তাকে বহিষ্কার করেছে। এই অঞ্চলের মানুষ সবাই মর্মাহত এবং আমরা এটাকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। পাশাপাশি গাজী নজরুল ইসলামকে এমপি হিসেবে তাকে দেখতে চাই না। তাকে দ্রুত পদত্যাগের আহ্বান জানাচ্ছি।

এদিকে, দেলোয়ার হোসেনের পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাককে বলতে শোনা যায়, আমার জানা মতে, আমাদের কমিটির ৬-৭ জনের মধ্যে উনি একজন ছিলেন। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার এই ঘটনাটি এখন শ্যামনগর উপজেলাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   এমপি নজরুল অনৈতিক কাণ্ড  দুধ  গোসল  দল ছাড়া  জামায়াত নেতা  সাতক্ষীরা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: