বিটিএস তারকার পোশাকের দাম মেসির জার্সির চেয়েও বেশি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ফুটবলের ইতিহাসেই নয়, বিনোদন জগতেও নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ

2026-07-24T15:55:33+00:00
2026-07-24T15:55:33+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিটিএস তারকার পোশাকের দাম মেসির জার্সির চেয়েও বেশি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু ফুটবলের ইতিহাসেই নয়, বিনোদন জগতেও নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ হাফটাইম শো, যেখানে একই মঞ্চে পারফর্ম করেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক তারকারা। সেই ঐতিহাসিক আয়োজনের স্মারক পোশাক ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে এবার বিশেষ দাতব্য নিলামের আয়োজন করেছে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। আর তাতেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিটিএস সদস্য জিমিনের স্টেজ পোশাক, যার দর ইতোমধ্যেই লিওনেল মেসির অটোগ্রাফ দেওয়া জার্সিকেও ছাড়িয়ে গেছে।

গ্লোবাল সিটিজেন ও ফিফার যৌথ উদ্যোগে ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন’ শীর্ষক এই দাতব্য নিলামে বিশ্বকাপ-সংশ্লিষ্ট ৪০টিরও বেশি সংগ্রহযোগ্য স্মারক তোলা হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে নিলাম। এখান থেকে পাওয়া অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।

এখন পর্যন্ত নিলামে সর্বোচ্চ দর উঠেছে জিমিনের পরা একটি বিশেষ স্টেজ কস্টিউমের জন্য। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথম হাফটাইম শোতে এই পোশাক পরে মঞ্চে ওঠেন বিটিএস তারকা। বর্তমানে পোশাকটির দর পৌঁছেছে ১৪ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ ৩০ হাজার টাকার সমান।

অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির স্বাক্ষর করা জার্সি এবং পপ তারকা ম্যাডোনার ব্যবহৃত গ্লাভস যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দর পেয়েছে। দুটি স্মারকের বর্তমান মূল্য ৬ হাজার মার্কিন ডলার বা প্রায় ৭ লাখ ৪১ হাজার টাকা। ফলে জিমিনের পোশাকের দাম এখন মেসির স্বাক্ষরিত জার্সির তুলনায় দ্বিগুণেরও বেশি।


বিশ্বকাপ ফাইনালের সেই পারফরম্যান্সে জিমিনকে দেখা যায় আধুনিক স্পোর্টি স্টেজ লুকে। তিনি পরেছিলেন সাদা, লাল ও কালো রঙের সমন্বয়ে তৈরি একটি বেসবল-স্টাইল জার্সি। সাদা মূল অংশের সঙ্গে কাঁধ ও হাতায় ছিল উজ্জ্বল লাল প্যানেল। জার্সির সামনে বড় করে লেখা ছিল BTS, নিচে ছিল ৭ নম্বর, সঙ্গে তারকা, ডানা এবং বিভিন্ন গ্রাফিক মোটিফ। এছাড়া বাম পাশে একটি শিল্ড আকৃতির এমব্লেম এবং ডান হাতায় কালো-লাল প্যাচ পোশাকটিকে স্পোর্টস জার্সির আবহ দিয়েছে।

জার্সিটি তিনি কালো বেল্ট দিয়ে টাক-ইন করে কালো ট্রাউজারের সঙ্গে পরেছিলেন। হাতে ছিল কালো-লাল রঙের ফিঙ্গারলেস গ্লাভস, যা পারফরম্যান্সে নাটকীয়তা যোগ করে। মাঝারি দৈর্ঘ্যের অ্যাশ ব্লন্ড চুল মাঝখান থেকে সিঁথি করে সাজানো ছিল, যা তার পরিচিত কে-পপ স্টাইলকে আরও ফুটিয়ে তোলে।


মেকআপেও রাখা হয়েছিল স্বাভাবিক আভিজাত্য। হালকা কনট্যুর, সফট হাইলাইট, সূক্ষ্ম আইলাইনার, স্মোকি আই মেকআপ এবং নিউড পিচ রঙের লিপ কালার ব্যবহার করা হয়। গয়নার মধ্যে কেবল ছোট স্টাড বা হুপ ইয়াররিং ছিল, ভারী অলংকার ব্যবহার করা হয়নি। সব মিলিয়ে আধুনিক স্পোর্টসওয়্যার, স্ট্রিট স্টাইল ও কে-পপ ফ্যাশনের সমন্বয়ে তৈরি হয়েছিল তার মঞ্চের লুক।

এই নিলামে আরও রয়েছে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বল, বিভিন্ন ফুটবলারের স্বাক্ষরিত জার্সি, শাকিরার স্টেজ পোশাক, বিটিএসের অন্যান্য সদস্যদের কস্টিউম এবং ম্যাডোনার ব্যবহৃত বিভিন্ন অনুষঙ্গ।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম হাফটাইম শোর স্মৃতি বহন করা এসব সামগ্রী সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নিলাম শেষ হতে এখনও কয়েক দিন বাকি থাকায় স্মারকগুলোর দাম আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত জিমিনের স্টেজ পোশাকই এবারের নিলামের সবচেয়ে মূল্যবান ও আলোচিত সংগ্রহযোগ্য সামগ্রী হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   মেসি  জার্সি  জিমিন  পোশাক  বিটিএস 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: