বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করতে পরীক্ষামূলকভাবে ‘ওয়েস্ট ডিজিটাল ভ্যান’ কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ডিএনসিসি এ তথ্য জানায়। নতুন এই উদ্যোগের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সেবা চালুর কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ‘ওয়েস্ট ডিজিটাল ভ্যান’ এর মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে বর্জ্য সংগ্রহের পুরো কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে।
ডিএনসিসি জানিয়েছে, পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সংস্থার অন্যান্য এলাকাতেও ‘ওয়েস্ট ডিজিটাল ভ্যান’ সেবা সম্প্রসারণ করা হবে।
সময়ের আলো/আরবিএন