শুধু পাঠ্যবই নির্ভরতা নয়, সর্বাঙ্গীণ শিক্ষা নিশ্চিত করার আহ্বান শিক্ষামন্ত্রীর

সারাদেশ

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা না দিয়ে বিতর্কচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

2026-07-24T20:04:43+00:00
2026-07-24T20:40:16+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শুধু পাঠ্যবই নির্ভরতা নয়, সর্বাঙ্গীণ শিক্ষা নিশ্চিত করার আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৮:৪০ পিএম
চাঁদপুরের কচুয়া শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে শিক্ষামন্ত্রী। সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা না দিয়ে বিতর্কচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। শুক্রবার (২৪ জুলাই) চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিজ সন্তানকে যদি নিজ প্রতিষ্ঠানে পড়াতে না পারেন, তাহলে অন্যরা কেন তাদের সন্তান আপনাদের প্রতিষ্ঠানে ভর্তি করবে? ঐতিহ্যবাহী সরকারি স্কুলগুলোর অতীত মান ও আস্থা ফিরিয়ে আনতে শিক্ষকদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। 

এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে চুক্তি ও ৮০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি জানান, শিগগিরই দেশের প্রতিটি বিদ্যালয়ে বই সরবরাহ করা হবে।

শিক্ষাক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন কারিকুলামে নতুন বই অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যবইয়ে বাংলাদেশের সঠিক, নির্মোহ ও তথ্যভিত্তিক ইতিহাস তুলে ধরা হবে, যেখানে থাকবে না কোনো প্রোপাগান্ডা বা রাজনৈতিকীকরণ। 

উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো ঐতিহাসিক সত্যগুলো পাঠ্যবইয়ে নির্মোহভাবে থাকবে, তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হবে না।


মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলসহ স্থানীয় শিক্ষা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। 

কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এই সমাবেশে অংশগ্রহণ করে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শিক্ষার্থী  পাঠ্যবই  শিক্ষা  আহ্বান  শিক্ষামন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: