মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন মো. সাহাবুদ্দিন : হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ থাকার কারণে মাঝে মাঝে অচেতন হয়ে পড়তেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার

2026-07-24T21:12:12+00:00
2026-07-24T21:12:12+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন মো. সাহাবুদ্দিন : হাফিজ উদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:১২ পিএম 
মো. সাহাবুদ্দিন ও হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ থাকার কারণে মাঝে মাঝে অচেতন হয়ে পড়তেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৫০ অনুচ্ছেদ দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র অপরাহ্ণ ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। অসুস্থ থাকার কারণে তিনি মাঝে মাঝেই অচেতন হয়ে পড়েন। এ কারণেই তিনি পদত্যাগ করেছেন।

Advertisement

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে তিনি বলেন, কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই পদত্যাগের মাধ্যমে ধোঁয়াশা পরিষ্কার হলো। কঠিন সময়ে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমি তার সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সমযর আলো/আআ
  বিষয়:   অচেতন  অসুস্থ  মো. সাহাবুদ্দিন  হাফিজ উদ্দিন আহমদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: