দিল্লির যন্তর মন্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করছে তরুণরা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে এখন সরকারকে ক্ষমা চাওয়ার শর্ত দিয়েছেন আন্দোলনকারীরা।
এমন অবস্থায় তরুণদের সঙ্গে যুক্ত হতে নিজ মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন মোদি। তিনি শুক্রবার (২৪ জুলাই) তার মন্ত্রীদের বলেছেন তারা যেন ইনস্টাগ্রামে রিলস ও ভিডিও বানিয়ে তরুণদের কাছে তাদের অবস্থান ও বার্তা পৌঁছে দেন।
মোদি নিজেও আজ ইনস্টাগ্রামে একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন। সেখানে বলেছেন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে তারা কী কী ব্যবস্থা নেবেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি তার মন্ত্রীদের বলছেন, তরুণরা ইনস্টাগ্রামে রয়েছে। সেখানে নাগরিকদের একটি অংশ রয়েছে। যাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন।
এছাড়া মন্ত্রীদের মধ্যে কারা কারা ইনস্টাগ্রামে অনেক বেশি সক্রিয়, সেই প্রশ্নও করেন মোদি। এ সময় তিনি বলেন, প্রত্যেক মন্ত্রীর রিলস এবং তরুণদের পছন্দনীয় কনটেন্ট বানিয়ে তাদের সঙ্গে যুক্ত হওয়া উচিত।
এদিকে ককরোচ জনতা পার্টি আজ জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ভর্তি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে এক কোটি রুপি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া তাদের প্রধান তিনটি শর্ত। আর এ শর্ত অবশ্যই মানতে হবে।
সময়ের আলো/ইউএমএইচ