বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে

2026-07-24T23:41:48+00:00
2026-07-24T23:59:04+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৪১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১১:৫৯ পিএম
শিলা ইসলাম। সংগৃহীত ছবি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও দুই কন্যাসন্তানের জননী ছিলেন। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। শিলা তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। 

নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদারের অভিযোগ, কারণে-অকারণে তার মেয়েকে শারীরিক নির্যাতন করতেন মারুফ। ঘটনার দিন শুক্রবার বিকেলে সেরাল গ্রামের ভাড়া বাসায় অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে শিলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন।

পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। 


খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বরিশাল  মহিলা আ.লীগ  নেত্রী  আত্মহত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: