পদত্যাগ করলেন ভারতের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি ভবনের

2026-07-25T01:39:58+00:00
2026-07-25T02:49:31+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পদত্যাগ করলেন ভারতের মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩৯ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ২:৪৯ এএম
রভনীত সিং বিট্টু। ছবি : সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানানো হয়নি।

এদিকে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।


এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে রভনীত সিং বিট্টুর পদত্যাগের খবর সামনে এলো। তবে তার পদত্যাগের সঙ্গে চলমান শিক্ষার্থী আন্দোলনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পদত্যাগ  ভারত  মন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: