ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ইয়াবা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরে হাজার হাজার পিস ইয়াবা ছড়িয়ে-ছিটিয়ে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার

2026-07-25T08:38:38+00:00
2026-07-25T08:40:39+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার ইয়াবা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৩৮ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৮:৪০ এএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরে হাজার হাজার পিস ইয়াবা ছড়িয়ে-ছিটিয়ে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় পথচারী ও গাড়িচালকদের রাস্তা থেকে ইয়াবা কুড়িয়ে নিতে দেখা যায়। এমনকি অনেক ইয়াবা গাড়ির চাকায় পিষ্টও হয়।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, মহাসড়কের ওপর বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় কয়েকজন মানুষ সেগুলো কুড়িয়ে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জনি বলেন, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাস্তায় ছড়িয়ে থাকতে দেখি। এর পাশে দুটি মোটরসাইকেলে থাকা চারজন আরোহীর মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। পরে আমরা নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২টি প্যাকেট এবং শতাধিক ইয়াবা কুড়িয়ে পুলিশকে বুঝিয়ে দিই।


নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক জানান, তিনি নিজেই ২০০ থেকে ৩০০ পিস ইয়াবা কুড়িয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক বলেন, ঘটনাস্থল থেকে ১০০-১৫০ পিস ইয়াবা এবং ১০০ গ্রামের মতো ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, আমি বর্তমানে শহরের বাইরে আছি। তবে ঘটনাস্থলে এসআই অনিককে পাঠানো হয়েছিল। তার দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থার ধাওয়া খেয়ে মাদক কারবারিরা ইয়াবার চালানটি ফেলে পালিয়ে গেছেন। থানায় আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঢাকা-চট্টগ্রাম  মহাসড়ক  ছড়িয়ে ছিটিয়ে  ইয়াবা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: