গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবার ৬ মাসের জেল

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে বয়স জালিয়াতি করে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ জুলাই)

2026-07-25T10:02:52+00:00
2026-07-25T10:02:52+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবার ৬ মাসের জেল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:০২ এএম 
গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবার ৬ মাসের জেল
গাজীপুরের কালীগঞ্জে বয়স জালিয়াতি করে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে কনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

আদালত সূত্রে জানা যায়, স্থানীয় মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের সঙ্গে নারায়ণগঞ্জ রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বিয়ের আয়োজন করা হয়েছিল। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী কনের জন্মতারিখ ১২ অক্টোবর ২০১৪ সাল (বর্তমান বয়স আনুমানিক ১২ বছর)। তবে বিয়ের উদ্দেশ্যে নোটারি পাবলিকের মাধ্যমে জালিয়াতি করে বয়স বাড়িয়ে কনের জন্মতারিখ ১০ অক্টোবর ২০০৭ বানিয়ে ভুয়া কাগজপত্র প্রস্তুত করা হয়।


শুক্রবার দুপুরে কনের বাড়িতে বরপক্ষের অতিথিরা উপস্থিত হয়ে যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি তাৎক্ষণিকভাবে এই বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’-এর ৮ ধারায় কনের বাবা রাকিব হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযান পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  শ্রেণি  ছাত্রী  বিয়ে  আয়োজন  বাবা  জেল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: