চল্লিশেও থামছেন না মদ্রিচ, সান সিরোতেই থাকছেন আরও এক মৌসুম

ক্রীড়া ডেস্ক

খেলা

বয়সকে কেবলই সংখ্যা প্রমাণ করে চলেছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। চল্লিশ বছর বয়সেও বুটজোড়া তুলে না রেখে ইতালিয়ান ক্লাব

2026-07-25T10:46:36+00:00
2026-07-25T10:46:36+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চল্লিশেও থামছেন না মদ্রিচ, সান সিরোতেই থাকছেন আরও এক মৌসুম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৪৬ এএম 
কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। সংগৃহীত ছবি
বয়সকে কেবলই সংখ্যা প্রমাণ করে চলেছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। চল্লিশ বছর বয়সেও বুটজোড়া তুলে না রেখে ইতালিয়ান ক্লাব এসি মিলানের জার্সিতে আরও এক মৌসুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন এই অভিজ্ঞ তারকা।

২০২৫ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে সান সিরোয় পা রাখেন মদ্রিচ। নতুন এই চুক্তি নবায়নের ফলে আরও এক বছর ইতালিয়ান জায়ান্টদের মাঝমাঠের কাণ্ডারি হিসেবে দেখা যাবে ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারকে।

Advertisement
গত মৌসুমে এসি মিলানের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলে দুটি গোল করেছেন মদ্রিচ। তবে দলগত সাফল্যে খুব একটা ভালো কাটেনি মিলানের সময়। সিরি ‘আ’-তে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করার পাশাপাশি কোপা ইতালিয়ার শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে।

সম্প্রতি শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গে মদ্রিচ জানিয়েছিলেন, তার ভবিষ্যৎ ক্যারিয়ারের সিদ্ধান্ত নির্ভর করবে এই টুর্নামেন্টের পারফরম্যান্সের ওপর। বিশ্বকাপে ক্রোয়েশিয়া দল পর্তুগালের কাছে হেরে শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর অবশেষে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত নিলেন তিনি।

নতুন চুক্তি স্বাক্ষরের পর এসি মিলান তাদের অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছে, ‘লুকা মদ্রিচ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন। দলে যোগ দেওয়ার পর থেকে মাঠ ও মাঠের বাইরে নিজের অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং অতুলনীয় দক্ষতা দিয়ে ক্লাবকে সমৃদ্ধ করে চলেছেন তিনি।’


আসন্ন মৌসুমেও ১৪ নম্বর জার্সিতেই মাঠে নামবেন মদ্রিচ। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়ালের যোগ দিয়ে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত হন তিনি। রিয়ালের হয়ে প্রায় ৬০০ ম্যাচ খেলে ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ জিতেছেন প্রায় ৩০টি বড় শিরোপা।

এসি মিলানের নতুন এই মৌসুমে মদ্রিচ খেলবেন দলটির নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে। সম্প্রতি মাসিমিলিয়ানো আলেগরি বরখাস্ত হওয়ার পর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড এই কোচ মিলানের দায়িত্ব গ্রহণ করেছেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চল্লিশ  মদ্রিচ  সান সিরো  মৌসুম  এসি মিলান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: