ঝালকাঠির মলিনা হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি সদরের পূর্ব চাঁদকাঠি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মলিনা রায় হত্যার প্রধান মাস্টারমাইন্ড নয়ন ডাকুয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাবের একটি টিম।শুক্রবার

2026-07-25T11:13:27+00:00
2026-07-25T12:02:41+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঝালকাঠির মলিনা হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১৩ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১২:০২ পিএম
নয়ন ডাকুয়া। ছবি : সংগৃহীত
ঝালকাঠি সদরের পূর্ব চাঁদকাঠি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মলিনা রায় হত্যার প্রধান মাস্টারমাইন্ড নয়ন ডাকুয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাবের একটি টিম।শুক্রবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে র‍্যাব-৮ ও ১০ এর একটি গোয়েন্দা দল যৌথ অভিযানের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জ জেলার কদমতলি শ্যামপুরের একটি ভাড়া বাসার ৩য় তলা থেকে তাকে আটক করে।

নয়ন ডাকুয়া ঝালকাঠি সদরের শেখেরহাট এলাকার নান্নু ডাকুয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, চুরি করার সময় দেখে ফেলায় তারা মলিনা রায়কে হত্যা করেছে। এরপর থেকেই সে ঢাকার বিভিন্ন জায়গায় পলাতক ছিল। এ ঘটনার আরেক আসামি রিতোষকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। 


উল্লেখ্য, গত ১৭ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় চাঁদকাঠি টিএন্ডটি সড়ক এলাকার বাসিন্দা মলিনা রায়কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মলিনা রায়ের স্বামী রতন রায় ১৯ জুলাই ঝালকাঠি সদর থানায় অজ্ঞাত আসামি করে একটি এজাহার দায়ের করেন।

ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝালকাঠি  মলিনা হত্যা  প্রধান  গ্রেফতার  র‍্যাব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: