৩ মাস পর আবারও হোয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজে ট্রাম্প, দীর্ঘ বক্তব্যে কটাক্ষ-বিদ্রূপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিন মাস আগে বন্দুক হামলার কারণে স্থগিত হওয়া হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজে আবারও যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

2026-07-25T11:37:05+00:00
2026-07-25T11:37:05+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৩ মাস পর আবারও হোয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজে ট্রাম্প, দীর্ঘ বক্তব্যে কটাক্ষ-বিদ্রূপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৭ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
তিন মাস আগে বন্দুক হামলার কারণে স্থগিত হওয়া হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) বার্ষিক নৈশভোজে আবারও যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) রাতে তিনি প্রায় এক ঘণ্টার বক্তব্যে সাংবাদিকদের প্রশংসা যেমন করেছেন, তেমনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন জনপরিচিত ব্যক্তিকে লক্ষ্য করে কটাক্ষও করেছেন।

ট্রাম্প বলেন, এপ্রিলে যে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, সেটি ছিল আরও তীব্র। তবে তিন মাস আগে হওয়া বন্দুক হামলার পর তিনি বক্তব্যের সবচেয়ে আক্রমণাত্মক অংশ বাদ দিয়েছেন।

বক্তৃতার শুরুতে তিনি বলেন, ‘আমি তিন মাস আগেও বলেছিলাম, অনুষ্ঠান থেমে থাকতে পারে না।’ এরপর এপ্রিলের সম্ভাব্য ‘গণহত্যার চেষ্টা’র প্রসঙ্গ তুললেও দ্রুতই তিনি হাস্যরস ও বিদ্রূপে চলে যান।

এটি ছিল দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের একটি উল্লেখযোগ্য মুহূর্ত। কারণ এ সময় তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা, মামলা এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন। অনুষ্ঠানে এমন অনেক সাংবাদিকও উপস্থিত ছিলেন, যাদের তিনি আগে সমালোচনা করেছেন বা বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশে বাধা দিয়েছিলেন।

বক্তৃতায় ট্রাম্প অভিনেত্রী জেন ফন্ডা, সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, টেলিভিশন উপস্থাপক জিমি ফ্যালন ও জিমি কিমেল, কংগ্রেস সদস্য ইলহান ওমর, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টিসহ অনেককে কটাক্ষ করেন। এমনকি নিজের ভাষণ লেখকদের নিয়েও রসিকতা করেন। কিছু মন্তব্য বর্ণবাদী ইঙ্গিতপূর্ণ বলেও সমালোচনা উঠেছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকলেও ট্রাম্প এ নিয়েও রসিকতা করেন। তিনি বলেন, আমার প্রেসিডেন্সির মতোই দ্বিতীয়বার সবসময় ভালো হয়। আর তৃতীয়বার হলে আরও ভালো হবে।

পরে অবশ্য তিনি বলেন, ‘আমি শুধু মজা করছি।’ তবে বক্তব্যের শেষ দিকে ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল ক্যাপ পরে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়ে উপস্থিতদের মধ্যে হাসির রোল তোলেন।

অনুষ্ঠানে দেওয়া সাংবাদিকতা পুরস্কারের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, অধিকাংশ পুরস্কারই তার ও তার প্রশাসনের সমালোচনামূলক প্রতিবেদনের জন্য দেওয়া হয়েছে। তিনি রসিকতা করে প্রশ্ন করেন, ‘এই পুরস্কারগুলোতে কি আমার কোনো মতামত দেওয়ার সুযোগ আছে?’ তবে বক্তব্যের শেষ দিকে সাংবাদিকদের উদ্দেশে তুলনামূলক নরম সুরে তিনি বলেন, ‘আপনাদের পেশার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’ এরপর নিজের জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি না থাকলে আপনারা সবাই দেউলিয়া হয়ে যাবেন।’

সবশেষে অনুষ্ঠানের অভিজ্ঞতা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানতাম না কী আশা করব। তবে এটা আমার ধারণার চেয়েও অনেক খারাপ ছিল।’

সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  সাংবাদিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: