অক্টোবরেই কলকাতায় খেলবে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপ শেষ হতে না হতেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নতুন ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সমর্থকদের আরও

2026-07-25T12:50:42+00:00
2026-07-25T12:51:42+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অক্টোবরেই কলকাতায় খেলবে ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৫০ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১২:৫১ পিএম
অক্টোবরের শুরুতেই কলকাতার মাঠে দেখা যেতে পারে সেলেসাওদের। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ শেষ হতে না হতেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নতুন ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সমর্থকদের আরও কাছাকাছি পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচের পাশাপাশি ভারতের কলকাতায়ও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অক্টোবরের শুরুতেই কলকাতার মাঠে দেখা যেতে পারে সেলেসাওদের। 

দ্য মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম ‘ফিফা সুপার ডেটে’ ব্রাজিল ৩টি প্রীতি ম্যাচ খেলবে। ২টি ম্যাচের সূচি ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

Advertisement
এরপর অক্টোবরের শুরুতে কলকাতায় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সিবিএফ। এ নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।


সিবিএফের এই উদ্যোগের পেছনে রয়েছে এশিয়ায়, বিশেষ করে ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলে ব্রাজিলের বিপুল জনপ্রিয়তা। ২০২৬ বিশ্বকাপ চলাকালে ভারতজুড়ে হাজারও ব্রাজিল সমর্থকের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হলুদ-সবুজ জার্সিধারী ভক্তদের ছবি সংস্থাটির নজর কেড়েছে। এ কারণেই দক্ষিণ এশিয়ার সমর্থকদের সামনে জাতীয় দলকে খেলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। চুক্তির কয়েকটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

ব্রাজিলের এই সফর নতুন চালু হওয়া ‘ফিফা সুপার ডেট’ ক্যালেন্ডারের অংশ। ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক উইন্ডোতে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ ৪টি অফিসিয়াল ম্যাচ কিংবা প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে। 

এদিকে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিবিএফ বলছে, ২০২৭ সাল থেকে ব্রাজিলের ভেতরেই আরও বেশি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। বিশেষ করে যেসব শহরে জাতীয় দলের ম্যাচ খুব কম হয়, সেসব অঞ্চলেও ব্রাজিলকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকেরাও কাছ থেকে জাতীয় দলকে দেখার সুযোগ পান।

সময়ের আলো/মহু
  বিষয়:   অক্টোবর  কলকাতা  ব্রাজিল  খেলা  ফুটবল  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: