চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র দিলে ‘খুবই খারাপ’ পরিণতি হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে দেশ দুটির জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন

2026-07-25T13:12:20+00:00
2026-07-25T13:13:20+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চীন ও রাশিয়া ইরানকে অস্ত্র দিলে ‘খুবই খারাপ’ পরিণতি হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১:১৩ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে দেশ দুটির জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (২৪ জুলাই) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে আশ্বাস দিয়েছেন, চীন ইরানকে কোনো অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। এমনকি কোনো চীনা কোম্পানির মাধ্যমেও তা করা হবে না।’


পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্রেসিডেন্ট শি বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে আমাকে বলেছেন যে, তিনি কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না। এই বিবৃতির আওতায় চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় আস্থা রাখছি, তাছাড়া আমিও তাকে অনেক বড় ধরনের সহযোগিতা করছি।’

ট্রাম্প বলেন, ‘ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন। তিনি বোঝেন যে, আমি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করি না, বরং ন্যাটো দেশগুলোকে করি। তারা পুরো মূল্য পরিশোধ করে, আর সেই অস্ত্রগুলো কীভাবে বিতরণ করা হয় সে বিষয়ে আমার কোনও ধারণা নেই।’

ট্রাম্প আরও বলেন, ‘অতএব, ইরান প্রসঙ্গে মানুষ প্রায়শই যে দুটি প্রধান দেশের কথা বলে, আমার মতে তারা এতে অংশ নিচ্ছে না। যদি তারা তা করত, তবে তা তাদের জন্য খুবই খারাপ হতো। নিঃসন্দেহে এটি তাদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

সময়ের আলো/মহু


  বিষয়:   চীন  রাশিয়া  ইরান  ট্রাম্প  অস্ত্র  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: