পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে দ্বৈত নাগরিক সিরীয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামের এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-07-25T13:52:30+00:00
2026-07-25T13:52:30+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে দ্বৈত নাগরিক সিরীয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৫২ পিএম 
সংগৃহীত ছবি
পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামের এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তি বাংলাদেশ ও সিরিয়ার দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাজেদ আল খতিবের কক্ষে খাবার দিতে যান এক ব্যক্তি। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় খাটের ওপর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি আগেই মারা গেছেন।


বাড়ির মালিক কে এম শাহাদাত খান জানান, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তার সঙ্গে দেখা করতে আসতেন। শুক্রবারে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি তাকে জানানো হয়। পরে তিনি এসে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত ব্যক্তি দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং তার পরিবারও দেশেই বসবাস করে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার ছেলেও পটুয়াখালীতে এসে পৌঁছেছেন। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পটুয়াখালী  ভাড়া বাসা  দ্বৈত নাগরিক  সিরীয়  বৃদ্ধ  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: