সরকারি গাছ বিক্রির অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন খালের পাড়ের গাছ বিক্রির অভিযোগে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে থানায়

2026-07-25T15:14:45+00:00
2026-07-25T16:03:02+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
সরকারি গাছ বিক্রির অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৪:০৩ পিএম
সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ছবি : সময়ের আলো
চাঁদপুরের ফরিদগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন খালের পাড়ের গাছ বিক্রির অভিযোগে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি সম্পত্তির বিভিন্ন প্রজাতির গাছ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান দাবি করেছেন, গাছগুলো তাদের ব্যক্তিমালিকানাধীন জমিতে ছিল।

বুধবার (২২ জুলাই) ফরিদগঞ্জ থানায় অভিযোগটি করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার। এর আগে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের আনন্দ বাজার এলাকার ১৯-বি খালের পাড়ে এ ঘটনা ঘটে।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কাজীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রেইন্ট্রি ও কড়ইসহ বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছ বিক্রি করেন। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছগুলো তাদের মালিকানাধীন খালের পাড়ের সরকারি সম্পত্তি। বিষয়টি জানার পর সংস্থার পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।


গাছের ক্রেতা স্থানীয় হারুনুর রশিদ জানান, তিনি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজীদের কাছ থেকে টাকা দিয়ে গাছগুলো কিনেছেন এবং পরবর্তীতে তা কেটে নিয়ে গেছেন। তবে গাছগুলো সরকারি সম্পত্তির কি না— এ বিষয়ে জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, সরকারি খালের পাড়ে থাকা পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গাছ বিক্রির ঘটনায় আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আমি আশা প্রকাশ করছি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী বলেন, যে জায়গা থেকে গাছ বিক্রি করা হয়েছে, সেটি আমাদের দুই পরিবারের ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি। গাছগুলো আমার শ্বশুর রোপণ করেছিলেন, তাই আমরা নিজেদের গাছ বিক্রি করেছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   সরকারি  গাছ বিক্রি  সাবেক ইউপি চেয়ারম্যান  লিখিত অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: