‘এবার মোদির ক্ষমা চাওয়ার পালা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এবার

2026-07-25T18:04:43+00:00
2026-07-25T18:23:24+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘এবার মোদির ক্ষমা চাওয়ার পালা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৬:২৩ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাড়গে বলেন, ‘ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বর শেষ পর্যন্ত অহংকারী ক্ষমতার দরজায় পৌঁছেছে। এটি দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আওয়াজ তোলা কোটি কোটি তরুণের বিজয়।’

তিনি বলেন, ‘এটি সত্যের জয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একগুঁয়েমির পরাজয়। এটি সেই সব পরিবারেরও বিজয়, যারা এই দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে নিজেদের সন্তান হারিয়েছে।’


তিনি আরও বলেন, ‘একই সঙ্গে এটি ঐক্যবদ্ধ বিরোধী জোটের বিজয়, যারা সংসদ থেকে রাজপথ পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থে সোচ্চার ছিল।’

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া বলে মন্তব্য করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, ব্যাটন ও পেলেট গান ব্যবহারের নির্দেশদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মোদি  কংগ্রেস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: