চট্টগ্রামে গুলিভর্তি বস্তা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকার একটি নালায় পাওয়া বস্তা থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

2026-07-25T18:09:40+00:00
2026-07-25T18:12:38+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে গুলিভর্তি বস্তা উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৬:১২ পিএম
উদ্ধার হওয়া গুলি। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকার একটি নালায় পাওয়া বস্তা থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক হিসাবে গুলির সংখ্যা ১ হাজার ৩২০টি বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১২০টি বড় আকারের গুলি, বাকিগুলো ছোট আকারের। 

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে শেরশাহ বাংলাবাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব গুলি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া বড় গুলিগুলো ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব গুলির ধরন ও কীভাবে নালায় হদিস মিলেছে, তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। বস্তাটি খুলে বিপুল পরিমাণ গুলি পাওয়া যায়। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি টিম সেখানে পৌঁছে। এরপর বস্তাটি উদ্ধার করে।

এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘চসিকের কর্মীরা নালা পরিষ্কারের কাজ করার সময় গুলি ভর্তি বস্তা দেখতে পান। পরে পুলিশ গিয়ে এসব জব্দ করেছে। কেন, কীভাবে নালায় এ বস্তা পাওয়া গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   চট্টগ্রাম  গুলি  বস্তা  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: