আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বহুল আলোচিত নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী ছাত্র আন্দোলনের ইতি টেনেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয়

2026-07-25T18:36:22+00:00
2026-07-25T18:46:42+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৬:৪৬ পিএম
সংগৃহীত ছবি
ভারতের বহুল আলোচিত নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী ছাত্র আন্দোলনের ইতি টেনেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে।

বৈঠক-পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর প্রত্যাহার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণসহ আমাদের উত্থাপিত সমস্ত দাবি কেন্দ্র সরকার মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনের ঐতিহাসিক জয় অর্জিত হওয়ায় আমরা সারা দেশের আন্দোলনকারীদের প্রতি অবিলম্বে ও শান্তিপূর্ণভাবে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের বিনীত অনুরোধ জানাচ্ছি।


এর আগে একই দিনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের বাকি দাবিগুলোতেও সম্মতি দেয় মোদি সরকার।

সিজেপির ঘোষণার পর যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে অবস্থানরত হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও জেন-জি আন্দোলনকারীরা মিষ্টি বিতরণ ও উল্লাসের মাধ্যমে সিদ্ধান্তটি উদযাপন করেন। একই সঙ্গে তারা রাজপথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি শুরু করেন।

সূত্র : দ্য টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আন্দোলন  ককরোচ পার্টি  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: