শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনের জেরে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহারে সম্মত হয়েছে ভারত সরকার।

2026-07-25T19:40:27+00:00
2026-07-25T19:40:27+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে ভারত সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম 
শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহারে সম্মত হয়েছে ভারত সরকার। ছবি : সংগৃহীত
নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনের জেরে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহারে সম্মত হয়েছে ভারত সরকার। একই সঙ্গে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তারা আন্দোলন প্রত্যাহার করেছে।

শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি পূরণ হয়। এরপর শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি আলোচনায় আসে।

সংবাদ সম্মেলনে নাড্ডা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআরের অনুলিপি প্রধান বিচারপতির কাছে দেওয়া হবে এবং এসব মামলায় আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না।


তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী যতটুকু সম্ভব সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। এ বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করবে।’

নাড্ডা বলেন, ‘শিক্ষা ও পরীক্ষা সংস্কার নিয়ে আপনাদের প্রস্তাব আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত যেসব পদক্ষেপ নেওয়া সম্ভব, সরকার তা গ্রহণের চেষ্টা করবে।’

সরকারের আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। সংগঠনটির নেতারা জানান, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র : এনডিটিভি 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শিক্ষার্থী  মামলা প্রত্যাহার  ভারত সরকার  সিজেপি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: