ভোক্তা অধিকার থেকে শিক্ষা মন্ত্রণালয় : কে এই প্রহ্লাদ জোশী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করার পর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রহ্লাদ জোশীর

2026-07-25T23:33:05+00:00
2026-07-25T23:33:05+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভোক্তা অধিকার থেকে শিক্ষা মন্ত্রণালয় : কে এই প্রহ্লাদ জোশী?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করার পর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রহ্লাদ জোশীর হাতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ দায়িত্ব বণ্টনের ঘোষণা আসে।

বর্তমানে প্রহ্লাদ ভেঙ্কটেশ জোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বিদ্যমান দায়িত্বের পাশাপাশি এখন থেকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও তদারকি করবেন। ২০২৪ সালে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ফিরে আসা পাঁচবারের এই সংসদ সদস্যকে বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্যতম বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা হিসেবে বিবেচনা করা হয়।

১৯৬২ সালের নভেম্বরে উত্তর কর্ণাটকের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন প্রহ্লাদ জোশী। অল্প বয়সেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত হন। ১৯৯৬ সালে কর্ণাটক বিধানসভায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।


পরে ২০০৪ সালে ধারওয়াদ-হুব্বালী লোকসভা আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এরপর থেকে প্রতিটি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে আসনটি ধরে রেখেছেন। ২০১৯ সালে প্রথম মোদি মন্ত্রিসভায় সংসদীয় বিষয়কমন্ত্রী এবং কয়লা ও খনি মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকের প্রভাবশালী লিঙ্গায়েত সম্প্রদায়ের একটি অংশের বিরোধিতার মুখে পড়লেও, সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাসহ জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সেই পরিস্থিতির সমাধান হয়।

বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ ও সমালোচনা মোকাবিলা করেও কর্ণাটক রাজ্য শাখা এবং জাতীয় পর্যায়ে বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন প্রহ্লাদ জোশী।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   প্রহ্লাদ জোশী  শিক্ষা মন্ত্রণালয় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: