ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা, দায়িত্ব পেলেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে তার পদত্যাগ কার্যকর করা হয়।

2026-07-25T21:34:51+00:00
2026-07-25T21:34:51+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা, দায়িত্ব পেলেন যিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম 
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। ছবি : সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে তার পদত্যাগ কার্যকর করা হয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।

শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রহ্লাদ জোশী বর্তমানে কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবণ্টনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি আগের মন্ত্রণালয়ের দায়িত্বও বহাল রাখবেন।


প্রহ্লাদ জোশী মোদি সরকারের অন্যতম আস্থাভাজন হিসেবে পরিচিত। তিনি এর আগে সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। চারবারের লোকসভা সদস্য জোশী দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক রাজনীতির সঙ্গে যুক্ত।

তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিজেপির কর্নাটক রাজ্য সভাপতি ছিলেন। পরে দলের কেন্দ্রীয় পর্যায়েও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ নেতা হিসেবেও তার পরিচিতি রয়েছে।

সরকার স্থায়ী শিক্ষামন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবেন প্রহ্লাদ তিনি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভারত  নতুন শিক্ষামন্ত্রী  নাম ঘোষণা  দায়িত্ব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: