৩০ জুলাই পর্যন্ত বন্ধ থানচি-তিন্দুমুখ নৌপথ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

প্রতিকূল আবহাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।শনিবার

2026-07-26T09:46:21+00:00
2026-07-26T09:46:21+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
৩০ জুলাই পর্যন্ত বন্ধ থানচি-তিন্দুমুখ নৌপথ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৪৬ এএম 
সংগৃহীত ছবি
প্রতিকূল আবহাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 

শনিবার (২৫ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।


উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিন্দু বাজার থেকে এক গাইডসহ ৬ জনের একটি পর্যটক দল সাঙ্গু নদীতে এক ইঞ্জিনচালিত নৌকায় করে সাওদাং পাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বড়পাথর নামক এলাকায় নৌকাটি ডুবে যায়। 

এ ঘটনায় গাইড ও নৌকার মাঝিসহ ৫ জন তীরে উঠতে পারলেও এক পর্যটক ডুবে নিখোঁজ হন। বর্তমানে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে নিখোঁজ পর্যটককে খুঁজতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ৩০ জুলাই  বন্ধ  থানচি-তিন্দুমুখ  নৌপথ  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: