ইয়েমেনের হামলার আশঙ্কায় সৌদি ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সৌদি আরব ভ্রমণসংক্রান্ত পরামর্শ হালনাগাদ করেছে যুক্তরাজ্য। নতুন নির্দেশনায় ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ এবং সম্ভাব্য

2026-07-26T12:05:32+00:00
2026-07-26T12:05:32+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনের হামলার আশঙ্কায় সৌদি ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০৫ পিএম 
সংগৃহীত ছবি
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সৌদি আরব ভ্রমণসংক্রান্ত পরামর্শ হালনাগাদ করেছে যুক্তরাজ্য। নতুন নির্দেশনায় ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) জানিয়েছে, সৌদি-ইয়েমেন সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে হবে। এছাড়া সীমান্ত থেকে ১০ থেকে ৮০ কিলোমিটার এলাকার ক্ষেত্রে একান্ত প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এফসিডিও আরও জানিয়েছে, সরকারি ভ্রমণ পরামর্শ অমান্য করে এসব এলাকায় গেলে ভ্রমণ বীমার কভারেজও প্রভাবিত হতে পারে।

সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সময় ভ্রমণকারীদের নিরাপদ আশ্রয়ে অবস্থান, স্থানীয় সংবাদমাধ্যমের আপডেট অনুসরণ এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সামরিক এলাকা ও সীমান্তবর্তী কিছু অঞ্চলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সৌদি পর্যটন কর্তৃপক্ষ এসব এলাকায় পর্যটকদের প্রবেশের অনুমতি দেয় না।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ২৫ জুলাই হালনাগাদ করা এই ভ্রমণ নির্দেশনার উদ্দেশ্য হলো সৌদি আরব সফরকারী নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন করা, যাতে তারা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারেন।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধ  হুতি  ইউক্রেন  ইসরায়েল  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: