সীতাকুণ্ডে স্কুল শেষে বাড়ি ফেরা হলো না সিফার, বাসচাপায় নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল মাওয়া সিফা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার

2026-07-26T19:16:17+00:00
2026-07-26T19:16:17+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে স্কুল শেষে বাড়ি ফেরা হলো না সিফার, বাসচাপায় নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম 
সীতাকুণ্ড থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল মাওয়া সিফা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিফা ছোট কুমিরার কাজীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শহীদুল্লাহর কন্যা এবং স্থানীয় মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্কুল ছুটি হওয়ার পর সিফা বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় সীতাকুণ্ড-অলংকার রুটে চলাচলকারী ৮ নম্বর লাইনের একটি মিনিবাস তাকে সজোড়ে ধাক্কা দিলে সে দূরে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।


দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক সিফাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন। তিনি জানান, চালক ও ঘাতক মিনিবাসটিকে আটক করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  স্কুল  বাড়ি ফেরা  সিফার  বাসচাপায়  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: