রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন

2026-07-26T22:47:18+00:00
2026-07-26T22:47:18+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৪৭ পিএম 
দুর্ঘটনা কবলিত বাস। ছবি : সময়ের আলো
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যানের চালকসহ অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে ৩০টি ওয়াগন নিয়ে একটি মালবাহী ট্রেন রাজবাড়ীর দিকে ফিরছিল। খানখানাপুর রেলগেট এলাকার অদূরে পৌঁছালে ট্রেনের পেছনের ৪টি ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


এ সময় ট্রেনটি পার হয়ে গেছে ভেবে গেটম্যান রেলগেট খুলে দেন। ঠিক সেই মুহূর্তে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস, গোয়ালন্দ মোড়গামী একটি মাহিন্দ্র এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে ছিটকে আসা ট্রেনের বগিগুলোর সঙ্গে যানগুলোর ত্রিমুখী সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজবাড়ী সদর হাসপাতাল এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পর রাজবাড়ী-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সংবাদ পেয়ে খানখানাপুর তদন্ত কেন্দ্র পুলিশ, আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাজবাড়ী  ত্রিমুখী সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: